বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন।
গত ৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফরকালে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এবং ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার পর প্রতিবাদ মিছিল এবং নাশকতার আশঙ্কায় বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খানসহ নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ। নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের মামলায় পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত ১২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করে গ্রেফতারদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উভয়পক্ষের শুনানি শেষে আজ তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।