ইকবাল সোবহান চৌধুরি বলেন, ‘বঙ্গবন্ধু জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, রাজনীতিতে একটি নীতি আছে। বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তাদেরও একটি নীতি আছে। কিন্তু যারা ক্ষমতায় যেতে চান তাদের নীতি হচ্ছে মানুষ পুড়িয়ে হত্যা করে হলেও ক্ষমতায় যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশর প্রধানমন্ত্রীর ছেলে যিনি প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ এগিয়ে নিতে কাজ করছেন, মেয়ে অটিজম নিয়ে কাজ করে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। অপরদিকে আরেকজনের ছেলে যে দেশে সম্পদ লুট করে, মানুষ পুড়িয়ে হত্যা করে দেশ ছেড়ে পলাতক রয়েছেন এবং থেকে দেশের অগ্রযাত্রা ও উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ’
কলেজের অধ্যক্ষ সদানন্দ মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক কালাম মাহমুদ, স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু , উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ ভুইয়া, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ অনেকে।