নিহতদের মধ্যে পাঁচ জন পুরুষ, দুই শিশু ও দুই নারী রয়েছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ঢাকার সায়দাবাদ থেকে ডিসিএম পরিবহনের একটি বাস চট্টগ্রামে যাচ্ছিল। পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ত্রিবর্দী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসে থাকা দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ঢাকা মেডিক্যালে পাঁজ জন এবং সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।