পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ফেরিঘন কুয়াশার কারণে পৌনে ২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। এর আগে সকাল সোয়া ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন ( বিআইডব্লিউটিসি)র পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) তানভীর হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তানভীর হোসেন বলেন জানান, ‘ভোররাত থেকে পদ্মা যমুনার অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ-চ্যানেলের মার্কিন দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৬টার দিকে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। পরে সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।’
এদিকে পৌনে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় ৫ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আটকে রয়েছে।