বশেমুরবিপ্রবি’র ভাইস চ্যান্সেলরের অফিস কক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পারস্পরিক গবেষণা, পড়ালেখা, সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ পাবেন। এছাড়া উভয় প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে গবেষণা, সেমিনার, ওয়ার্কশপ আয়োজন করতে পারবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া ও লোকপ্রশাসন বিভাগের সভাপতি বিতান খানম প্রমুখ।