পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সাত্তার মিয়া ছয় মাস আগে তার ভাই সাদেকের কাছে ৩৪ শতাংশ জমি বিক্রি করেন। এর পর থেকে জমি বিক্রির টাকা পরিশোধ নিয়ে বাহানা শুরু করতে থাকেন সাদেক। গত বৃহস্পতিবার রাতে সাত্তার মিয়া টাকা চাইতে গেলে সাদেক মিয়া কৌশলে তাকে তাদের বাড়িতে রেখে দেয়। পরে সকালে সাদেকের বাড়িতে সাত্তার মিয়ার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের ছেলে সেলিম রেজা অভিযোগ করে বলেন, জমি বিক্রির পাওনা ১৩ লাখ টাকা চাওয়ায় তার চাচা বৃদ্ধাকে পরিকল্পিতভাবে পিটিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।
ওসি রেজাউল হক বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।