গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রান্তিক চাষিদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করেছে। শুক্রবার কৃষি সহায়ক প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ৩০ শতাংশ অংশগ্রহণমূলক ফি’র বিনিময়ে পাওয়ার টিলার বিতরণ করে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে উপস্থিত ছিলেন।