শুক্রবার (২ মার্চ) দুপুরে তিনি সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বাবুল আক্তার বাবলা, বাড্ডা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুরসালিন বাবু, সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন, ৯৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ নুর সাগর, মহানগর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মাজার কমপ্লেক্স মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন ভারপ্রাপ্ত মেয়র ও তার সফর সঙ্গীরা।