নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত কিশোর নিহত

নরসিংদীনরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২ মার্চ) বিকাল ৩টায় উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই কিশোরের (১১) নাম-পরিচয় পাওয়া যায়নি।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মেথিকান্দা রেল স্টেশনের পশ্চিম পাশে আউটারে একটি শিশুর মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী মেথিকান্দা রেল স্টেশন মাস্টারকে অবগত করেন। পরে স্টেশন মাস্টার নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরের মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জহির আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছি চলন্ত ট্রেনের ধাক্কা লেগেই তার মৃত্যু হয়েছে।’