গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ. লীগ সমর্থিতরা সংখ্যাগরিষ্ঠ

গাজীপুর জেলা আইনজীবী সমিতিগাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এরমধ্যে সভাপতি আ. রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহজাহানসহ ১৬ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং সহসভাপতি  আ. হালিম-২ ও সহ সাধারণ সম্পাদক পদে সোলায়মান মিয়া স্বপন, তিনজন সদস্যসহ ৫ জন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে জয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুস সালাম। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ১ হাজার ৫১৭ জন। এরমধ্যে ১ হাজার ৩৬৮ জন ভোট দিয়েছেন।

২১ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিত অপর কর্মকর্তারা হলেন, সহসভাপতি পদে মোস্তফা জামান, কোষাধ্যক্ষ আরএম মনিরুজ্জামান মোল্লা, লাইব্রেরি সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান, অডিটর সাইফুল ইসলাম সরকার রিপন, সাংস্কৃতিক সম্পাদক মীর শাহনূর কবির জুয়েল।মহিলা সম্পাদিকা দিলোয়ারা খাতুন দিপু ও ১১ জন সদস্য হলেন, রেজাউল করিম রেজা, সাইফুল ইসলাম মোল্লা উজ্জ্বল, গোলাম রাব্বি, জাকির হোসেন, মনিরুজ্জামান রাজিব, নাজনীন নাহার দিনা, এরশাদ হোসেন, নাদিম আহমেদ শিমুল, লুৎফর রহমান, সুলতানা পারভীন, খোরশেদ আলী।