ঘাটাইলে ছয় ইউপিতে ৩২ চেয়ারম্যান প্রার্থী

টাঙ্গাইলটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন। চেয়ারম্যান প্রার্থীদেরসহ মোট ৩২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার তারা মনোনয়নপত্র জমা দেন। আগামী ২৯ মার্চ এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার সংগ্রামপুর, সন্ধানপুর, রসুলপুর, লক্ষিন্দর, ধলাপাড়া ও সাগরদিঘী এই ছয় ইউনিয়নে সর্বমোট ৩২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩২ জন, সাধারণ সদস্য পদে ২১৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সংগ্রামপুর ইউনিয়ন: সংগ্রামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে চার জন, সাধারণ সদস্য ৩৮ জন ও  সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রহিম এবং বিএনপির মনোনীত প্রার্থী  মো. মাহবুবুর রহমান খান পালন।

সন্ধানপুর ইউনিয়ন: সন্ধানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে জন ছয় জন, সাধারণ সদস্য ৪১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন। এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মতিন সরকার এবং বিএনপির মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম।

রসুলপুর ইউনিয়ন: রসুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে চার জন, সাধারণ সদস্য ৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম এবং বিএনপিতে মো. শামসুল আলম।

লক্ষিন্দর ইউনিয়ন: লক্ষিন্দর ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয় জন, সাধারণ সদস্য ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন। এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আব্দুল আজিজ এবং বিএনপি থেকে মো. মোফাজ্জল হোসেন।

ধলাপাড়া ইউনিয়ন: ধলাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয় জন, সাধারণ সদস্য ৩৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন। এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম শফি এবং বিএনপিতে এজহারুল ইসলাম ভূইয়া মিঠু।

সাগরদিঘী ইউনিয়ন: সাগরদিঘী ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয় জন, সাধারণ সদস্য ৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন। এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. হেকমত শিকদার এবং বিএনপি থেকে মো. মামুনুর রশিদ বাদশা ভূইয়া।

প্রসঙ্গত, নির্বাচনি তফসিল অনুযায়ী এসব ইউনিয়নে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১ মার্চ। মনোনয়নপত্র যাছাই বাছাই হবে ৪ ও ৫ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ এবং প্রতীক বরাদদ্দ ১৩ মার্চ। এসব ইউনিয়নে ভোট গ্রহণ হবে ২৯ মার্চ।