পুলিশ ও আহত বৃদ্ধের পারিবারিক সূত্রে জানা যায়, উত্তর গাজীরচট এলাকার বাসিন্দা তায়ফুর ফকির দীর্ঘ দিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। নুর মোহাম্মদ প্রায়ই মাদক বিক্রির প্রতিবাদ করতেন। মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হয়ে আবারও মাদক ব্যবসার প্রতিবাদ করলে ওই মাদক ব্যবসায়ীর দুই ভাই নাজির আলম ও নাসির তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওসি আব্দুল আওয়াল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।