রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ীতে ২৫২গ্রাম হেরোইনসহ মোছা. শাপলা বেগম (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। রবিবার (১১ মার্চ) সকালে জেলা সদরের শহীদওহাবপুর ইউনিয়নের মধুপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. নীল চাঁদের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপফতরের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, শাপলা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ২৫২গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা।

আরও পড়ুন: স্কুল ছাত্রকে অপহরণের পর মুক্তিপণ দাবি, চার কিশোর গ্রেফতার