পটুরিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরের দিকে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৪টা থেকে সকাল পৌনে ৮ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
টানা সাড়ে তিন ঘন্টা এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নৌরুটের উভয় ফেরিঘাটে কয়েকশ যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।