গাজীপুরে রাষ্ট্রপতির দুই দিনের সফর উপলক্ষে রবিবার (১৮ মার্চ) সকালে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ১৯ মার্চ স্বাধীনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর, কমিটির সদস্যসচিব ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বক্তব্য রাখেন।
রাষ্ট্রপতি গাজীপুর সার্কিট হাউসে রাত যাপন করবেন। মঙ্গলবার (২০ মার্চ) কারা সপ্তাহ ২০১৮-এর উদ্বোধন উপলক্ষে দুপুর ১২টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করবেন। এসময় তিনি বেলুন উড়িয়ে কারা সপ্তাহ উদ্বোধন করবেন এবং সেরা কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। বিকাল ৩টায় রাষ্ট্রপতি গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ঢুয়েট) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।
জেলা প্রশাসক আরও জানান, আগামী ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে আসার কথা রয়েছে। তিনি আওয়ামী লীগ আয়োজিত একটি জনসভায় যোগ দেবেন এবং কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নতুন বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।