আলপনা অঙ্কন কার্যক্রম উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘২৫ মার্চ রাতের আঁধারে পাকিস্তানী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড এদেশের মানুষ কোনও দিন ভুলবে না। আমাদের এ আল্পনা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।’
এই সময় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংশিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন থেকে বিশমাইলমুখী রাস্তায় দুই কিলোমিটার দৈর্ঘ্যে এ আলপনা আঁকা হবে। রং-তুলির ছোঁয়া লাগবে প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশপথেও। অঙ্কনে পারদর্শী যে কেউ এতে অংশ নিতে পারছে।
বার্জার পেইন্ট্স এই কর্মসূচিতে রঙ স্পন্সর করেছে।
নাটক ও গানের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরতে এই উৎসবের আয়োজন। উৎসবের বিভিন্ন দিনে বরেণ্য গুণীজন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।