নিহত মিরাজ হোসেন হাওলাদার বরিশালের বাবুগঞ্জ থানার টেংরাখালী গ্রামের বাসিন্দা কবির হোসেন হাওলাদারের ছেলে। সে রাজধানীতে একটি মার্কেটের ক্লিনার পদে চাকরি করতো।
এএসআই আমিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ইটবোঝাই একটি ট্রাক আটি বাজার দিয়ে যাওয়ার সময় পথচারী মিরাজ হোসেন হাওলাদারকে পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয় । পরে স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করলেও ট্রাকের চালক পালিয়ে যায় ।