নিহত স্কুলছাত্র রাকিব পুরান পৌলী গ্রামের খলিলুর রহমানের ছেলে। সে মানিকগঞ্জ ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়তো।
নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার রাত ৯টার দিকে রাকিবকে তার বন্ধু স্থানীয় কান্দা গ্রামের মোন্নাফ মোল্লার ছেলে মিঠু ও তার কয়েকজন সহযোগী পৌলী স্কুল মাঠের পাশে একটি ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে যায়। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে রাকিবকে কোপায়। এলাকাবাসী দ্রুত আহত রাকিবকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে নেওয়ার পথে রাকিব মারা যায়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন, ‘হত্যার কারণ কী তা জানা যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ শুরু করেছে।’