রাজবাড়ীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জোটভুক্ত সাংস্কৃতিক সংগঠনগুলো আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৭ মার্চ) রাত সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। ২২টি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম কুমার পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শওকত আলী। সেখানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক, শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিনী রেবেকা সুলতানা, শিক্ষা প্রতিমন্ত্রীর বড় বোন ড. নাইমা কাজী, অ্যাডভোকেট দেবাহূতি চক্রবর্তি প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।