ওসি জানান, কোটালীপাড়া পৌরসভার নির্বাচনে আইনশৃংখলা রক্ষার্থে একদল বিজিবি সদস্য বাগান উত্তরপাড় এলাকায় পারকোনা কেন্দ্রে যাচ্ছিলেন। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ৫ বিজিবি সদস্যসহ ৮ জন আহত হন। এরমধ্যে আহত যশোর ৪৯ বিজিবি সদস্য আশরাফ ও আজাদ এবং তিন ভ্যান যাত্রীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি বিজিবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রেমানন্দ মন্ডল জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।