মামলার আসামিরা হলেন- ভোলা জেলা সদরের পৌরসভা রোড এলাকার মনিরুল হক চৌধুরী ওরফে বুলেট, ঢাকা রমনার নিউ ইস্কাটন রোডের মনিরুজ্জামান ও গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব বাগবাড়ি এলাকার কামরুন নাহার শোভা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে আসামিরা ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পরিকল্পিতভাবে বাদীর সম্পর্কে অশালীন ছবি ও মানহানীকর মন্তব্য প্রকাশ ও প্রচার করে। এ বিষয়ে ইমতিয়াজ করিম শুভ বাদী হয়ে হাইকোর্টের সাইবার ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে সোমবার রাতে মামলাটি এজাহার হিসেবে রুজু করা হয়েছে।