ঝড়ে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

ঝড়ের কারণে বন্ধ হয়ে যায় ফেরি ও নৌ চলাচলঝড়ের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। শনিবার (৩১ মার্চ) ভোর ৫টার দিকে প্রচণ্ড বাতাস শুরু হলে পদ্মা নদী উত্তাল হয়ে পড়ে। বড় বড় ঢেউয়ের তোড়ে স্পিডবোট, লঞ্চ, ফেরি কোনও নৌ-যান চলাচল করার মতো পরিস্থিতি ছিল না।

ঝড়ের সময় পদ্মা নদীর মধ্যে থাকা নৌযানগুলোর যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এসময় নৌযানগুলো পদ্মার চরে নোঙর করে রাখা হয় এবং অনেক কষ্টে তীরে পৌঁছায়। অবশ্য শুক্রবার থেকেই নদীপথে ২ নম্বর সতর্ক সংকেত ছিল। প্রায় তিন ঘণ্টা পর সকাল ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।ঝড়ের কারণে বন্ধ হয়ে যায় ফেরি ও নৌ চলাচল

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, ঝড়ের কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকায় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।