কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, নজরুল ইসলাম হৃদরোগী ছিলেন। তিনি শনিবার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার পরামর্শ দেন। সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নজরুল ইসলাম ২০১২ সালের আক্কেলপুর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন। ২০১৭ সালের ২৫ জুলাই তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আনা হয়।