নিহত রাকিব গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের হুমায়ুন সিকদারের ছেলে। এ বছর সে গোপালগঞ্জ এস এস আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছিল।
ওসি মনিরুল ইসলাম বলেন, সকালে রাকিব সিকদার তাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সেবা গ্রীণ লাইনের দ্রুতগতির একটি বাস রাকিবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ও একই কোম্পানির অপর একটি বাসে ভাঙচুর চালায়। এসময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।