নারায়ণগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে আটক ২

নারায়ণগঞ্জফেসবুক ও ইমোতে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণার অভিযোগে দুই তরুণকে আটক করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে তাদেরকে আটক করা হয়। র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, নগরীর মরগ্যান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে হৃদয়  দাস (২৪) ও নারায়ণগঞ্জ কলেজ কেন্দ্র থেকে সঞ্জয় চন্দ্র মল্লিককে (২৮)আটক করা হয়।

আরও পড়ুন: ভূঞাপুরে এইচএসসির তিন পরীক্ষার্থী বহিষ্কার

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণা করছে এমন খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এই সময় তাদের কাছ থেকে দুইটি স্মার্টফোন জব্দ করা হয়। মোবাইলফোনে এইচএসসি পরীক্ষা ২০১৮ এর বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের একটি নমুনা পাওয়া যায়। পরীক্ষা শুরু হওয়ার পর তাদের কাছে পাওয়া প্রশ্নের নমুনার সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের  মিল খুঁজে পাওয়া যায়নি।

আটক সঞ্জয় চন্দ্র মল্লিক রুপগঞ্জ উপজেলার মায়াহারি গ্রামের সঞ্জিবন মল্লিকের ছেলে ও  হদয় দাস মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার দুলাল চন্দ্র দামের ছেলে।