গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, মঙ্গলবার বিকাল পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদের জন্য ১৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে চার প্রার্থী মনোনয়নপত্র এবং ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত মেয়র পদের জন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
৩১ মার্চ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ১২ এপ্রিল, যাচাই-বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১৫ মে ভোটগ্রহণ হবে। এবার গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন।