স্টিকার লাগানোর অভিযোগে গোপালগঞ্জে বিএনপি নেতা আটক

আটকখালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ ও স্টিকার লাগানোর অভিযোগে জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনোকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের মোহাম্মদপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ও সাধারণ সম্পাদক এম মুনসুর আলীসহ কয়েকজন নেতা জেলা শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ ও গুরুত্বপূর্ণ স্থানে স্টিকার লাগাচ্ছিলেন। পুলিশ খবর পেয়ে শহরের মোহাম্মদপাড়া এলাকা থেকে জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনোকে আটক করে।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতাকর্মীরা পালিয়ে যায়। তাদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।