নিহত বৃদ্ধ উপজেলার কোলাপাড়ার কদুরগাও গ্রামের মৃত খবির উদ্দিন তালুকদারের ছেলে।
ওসি এস এম আলমগীর হোসেন জানান, শনিবার সন্ধ্যার দিকে পথচারী বৃদ্ধকে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন।পরে স্হানীয়রা তাকে ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি।