ওসি এমএ হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই শিশুকে মারধর করে কম্বল জাতীয় কিছু দিয়ে পেঁচিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তাদের মা শেফালী বেগমকে শুক্রবার সকালে আটক করা হয়েছে। তার স্বামী আনোয়ার হোসেন ওমানে থাকেন। মোমেন মিয়া নামে একজনের সঙ্গে শেফালী বেগমের সম্পর্কের কথা জেনেছি। গত রাতে মোমেন শেফালীর বাসায় এসেছিল বলে শেফালী আমাদের জানিয়েছে।’
শেফালী পুলিশ হেফাজতে রয়েছে বলে ওসি জানান। তবে মোমেনকে এখনও আটক করা যায়নি।
ওসি জানান, পলাতক মোমেন শেফালী বেগমের স্বামী আনোয়ার হোসেনের সৎমায়ের আগের ঘরের ছেলে।