টঙ্গী রেল স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ট্রেনটি টঙ্গী জংশন এলাকার ওভারব্রিজের কাছে পৌঁছলে পেছন থেকে একটি বগির নিচের যন্ত্রাংশ খুলে পড়ে। চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি সেখানেই থামিয়ে দেয়। এতে ট্রেন লাইন বা যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। তবে ১ নম্বর লাইনটি বন্ধ রয়েছে। অন্য সব ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে। ত্রুটিযুক্ত ট্রেনটি সচল করতে প্রক্রিয়া চলছে।’