নিহত মিন্টু মিয়া(২৫) ঘিওর উপজেলার উত্তর তরা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
ওসি জানান, তরা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী একটি লেগুনাকে বিপরীত দিক থেকে আসা সাউথ লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনা যাত্রী মিন্টু মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।