অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের প্রকৌশলী দেলোয়ার হোসেন, প্রকৌশলী একে আজাদ, প্রকৌশলী রায়হান ও প্রকৌশলী কাউসার আলম পলাশ প্রমুখ।
তিতাস গ্যাস লি. এর প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, ‘ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ভিটিকান্দি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলো। আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’