মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে ইপিজেড সংলগ্ন মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আলি হোসেন চর বাউশিয়া বাজার এলাকার আলি আকবরের ছেলে।
গজারিয়া ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিয়াকত হোসেন জানান, দুপুর ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই কৃষক আলি হোসেনের মৃত্যু হয়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।