‘প্রয়োজনে ভোটারের হাতে-পায়ে ধরুন’

গণসংযোগ করছেন নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলমপ্রয়োজনে ভোটারের হাতে-পায়ে ধরার জন্য কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আপনারা যার যার অবস্থান থেকে পাড়ায়-মহল্লায় প্রতিবেশীদের কাছে নম্রতা-ভদ্রতার সহিত ভোট চান। প্রয়োজনে ভোটারের হাতে-পায়ে ধরুন আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ।’

সোমবার বিকাল তিনটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় সার্টভিউ সেন্টারে নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  মতবিনিময় সভায় জেলা যুবলীগের আহ্বায়ক এস.এম আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।  এর আগে মেয়রপ্রার্থী দুপুর ১টার দিকে গাজীপুর শহরে জয়দেবপুর বাজারের সাঈদ ভবন এলাকায় গণসংযোগ করেন। সকাল ১১টায় জয়দেবপুর কনভেনশন সেন্টারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বন্ধ চান গাজীপুরের ভোটাররা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিদিন ছুটছেন ভোটারদের কাছে। নানাভাবে এলাকায় গণসংযোগ করছেন তারা। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল পরবর্তী নির্বাচনগুলোতে প্রভাব ফেলবে এমন ধারণা থেকে আওয়ামী লীগ ও বিএনপি এই নির্বাচনকে অধিক গুরুত্ব দিচ্ছে বলে ভোটারদের অভিমত।