সোমবার (৩০ এপ্রিল) গণসংযোগকালে বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসান উদ্দিন সরকার বলেন, ‘জনগণ অনেক দিন ধরে স্বাধীনভাবে ভোটাধিকার পাচ্ছে না। গাজীপুর থেকে আমরা প্রথম মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম। আবার ৪৮ বছর পর গাজীপুর থেকেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা তথা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করতে চাই। ’
সোমবার তিনি নগরীর ২৬নম্বর ওয়ার্ডের ইউসুফ মার্কেট, জোড় পুকুর পাড় ও ভারারুল চৌরাস্তা এলাকায় প্রচার কাজ চালান।
আরও পড়ুন: ‘প্রয়োজনে ভোটারের হাতে-পায়ে ধরুন’
এর আগে সকালে টঙ্গীতে নিজ বাসায় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। সেখানে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি রণাঙ্গনের যুদ্ধের ও পূর্বের স্থানীয় সরকার কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতায় গাজীপুর সিটিকে জনগণের চাহিদানুযায়ী পরিচালনার প্রতিশ্রুতি দেন। ভোটগ্রহণ ও ভোট গণনার পর প্রতিটি ভোটকেন্দ্রে ফল ঘোষণার দাবি জানান।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিদিন ছুটছেন ভোটারদের কাছে। নানাভাবে এলাকায় গণসংযোগ করছেন তারা। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল পরবর্তী নির্বাচনগুলোতে প্রভাব ফেলবে এমন ধারণা থেকে আওয়ামী লীগ ও বিএনপি এই নির্বাচনকে অধিক গুরুত্ব দিচ্ছে বলে ভোটারদের অভিমত।