মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাইকপাড়া এলাকায় রাস্তার পাশে ঝোঁপের ভিতর একটি ব্যাগ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ মে) সকাল ৯টার দিকে ধনকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গী রাজিবপুর সংযোগ সড়কের পাইকপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে আনুমানিক ৭/৮ মাস বয়সী ওই নবজাতকের লাশটি দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বাজারের ব্যাগে কাপড়ে মোড়ানো অবস্থায় রাস্তার পাশে কুকুর ওই ব্যাগটি নিয়ে টানাটানি শুরু করলে সেখান থেকে নবজাতকের লাশটি দেখতে পায় স্থানীয়রা।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, নবজাতকের লাশটি উদ্ধার করার জন্য থানা থেকে অফিসার পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।