নিহত আকাশ ঘিওর উপজেলার দ্বিমুখা গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার অন্যান্য শ্রমিকদের সঙ্গে চৌবাড়িয়া গ্রামের জনৈক মাহবুবুল আলম লাবলুর বাড়িতে পাকা দালান নির্মাণের কাজ করছিলেন।কাজ করার সময় একটি লোহার রড উঁচু করতে গেলে তা বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায় । এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়আকাশ।পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন,এই বিষয়ে থানায় কেউ কোনও অভিযোগ করেনি।