আটককৃতরা হলেন- নাইজেরিয়ান নাগরিক মি. কে ডি (৫০), অজ্ঞাতনামা নারী (৪২), কাপাসিয়া উপজেলার মৈশন গ্রামের সোলায়মানের ছেলে আলমগীর হোসেন (৩৭) ও সোহান ( ২৮)।
মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন চৌধুরী রোকজু জানান, বাজারে বিদেশি নাগরিকের সঙ্গে স্থানীয় লোকজনের হট্টগোল হলে কয়েকজন কাপাসিয়া থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আটকদের কাছ থেকে নগদ এক লাখ দুই হাজার জাল টাকা ও টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার (নং ঢাকা মেট্রো-গ ২৭-৭৮৯৪) জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।