নিহত ফরিদুল ইসলাম বেড়াবুচনা বৌবাজার এলাকার জুলহাস উদ্দিনের ছেলে।
ওসি বলেন, মঙ্গলবার সকালে বেড়াবুচনা এলাকায় স্থানীয়রা ধানক্ষেতে একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে এ ঘটনায় অভিযান চালিয়ে খুনের সঙ্গে জড়িত সন্দেহে শুভ এবং আল আমিন নামের দুজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের মাথায় এবং কপালে বেশ কয়েকটি কোপের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।