রুপগঞ্জ থানার চনপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের রুপগঞ্জের বড়ালু এলাকায় এক মাদ্রসার ছাত্রীকে যৌন হয়রানি করে নাসির উদ্দিন। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে রুপগঞ্জ থানায় নাসির উদ্দিনকে আসামি করে মামলা দয়ের করে। পরে রাতেই পুলিশ নাসিরকে ধরতে এলাকায় অভিযান চালায়। এ সময় নাসিরকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় নাসিরের ৫০-৬০ জন সহযোগী দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। তারা পুলিশের ব্যবহৃত সিএনজি অটোরিকশা ভাঙচুর করে এসআই বাদশা এবং কনস্টেবল রাজু ও মেহেদী হাসানকে পিটিয়ে গুরুতর আহত করে নাসিরকে ছিনিয়ে নিয়ে যায়।
এসআই বাদশা আলম জানান, এ ঘটনায় তিনি নিজেই বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পরে বিপুল সংখ্যক পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে।