মুন্সীগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরিতে দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

মুন্সিগঞ্জে দুর্ঘটনায় নিহত দুই শ্রমিকমুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুর এলাকার এম আই সিমেন্ট ফ্যাক্টরিতে দুর্ঘটনায় মো. শাহিন (৩১) ও মো. রাশিদুল (২৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শ্রমিক।  সোমবার (১৪ মে) সকাল ৭টার এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফ্যাক্টরির ভেতরে উঁচু  মাচায় উঠে  জমাট বাধা ময়লা পরিষ্কার করতে গেলে ওই ময়লা শ্রমিকদের গায়ে পড়ে। এসময় তারা ওপর থেকে নিচে পড়ে যায়। এ ঘটনায় শাহিন ও রাশিদুল নিহত হয়। এছাড়া  হাফিজুর  নামে অপর একজন  শ্রমিক আহত হয়।

ওসি জানান, এ ঘটনায় বিস্তারিত তদন্ত করে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে।