এ ব্যাপারে নিখোঁজ ছাত্রের বাবা ইছহাক মিয়া বাদী হয়ে গত শনিবার (২৬ মে) রূপগগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। গত বৃস্পতিবার (২৪ মে) দুপুরে নিজ বাড়ি উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে নিখোঁজ হন জাহিদ ।
নিখোঁজ কলেজছাত্রের বাবা এছহাক মিয়া জানান, গত বৃস্পতিবার দুপুরে নাওড়া এলাকার নিজ বাড়ি থেকে মোবাইল ফোনে কে বা কারা তার ছেলে জাহিদকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে এখনও নিখোঁজ রয়েছে ।
তিনি আরও জানান, জাহিদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। নিকট আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে শনিবার ( ২৬ মে) থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ‘নিখোঁজের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ তার সন্ধান বের করতে কাজ করছে।’