লোক সংস্কৃতিতে কাঙালিনী সুফিয়াসহ কণ্ঠসংগীতে মিহিল লালা,যন্ত্রসংগীতে মোহাম্মদ আলাউদ্দিন মিয়া,আলোকচিত্রে নাসির আলী মামুন,নৃত্যকলায় শর্মিলা বন্দোপাধ্যায়,চারুকলায় চন্দ্র শেখর দে ও নাট্যকলায় এস.এম মহসীন এ বছর ‘শিল্পকলা পদক’ পেয়েছেন। তাদের প্রত্যেককে স্বর্ণপদক, এক লাখ টাকা ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংস্কৃতি সচিব মো. নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। অতিথিদের বক্তব্য ও পদক প্রদান শেষে অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর শিল্পীরা মনোজ্ঞ অ্যাক্রোবেটিক প্রদর্শন করে।
ইতোপূর্বে কাঙালিনী সুফিয়াকে রাজবাড়ী জেলা মহিলা বিষয়ক অধিদফতরের পক্ষ থেকে ‘শ্রেষ্ঠ জয়িতা’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাজবাড়ী সদর উপজেলা আলীপুর ইউনিয়নে ১০শতাংশ জমি এবং পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয়।