আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘মহাসড়কে চলন্ত গাড়ি থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। তার পরিচয় জানা যায়নি।’
ওসি জানান, মঙ্গলবার রাতে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে চলন্ত গাড়িতে একদল ডাকাত ইট-পাটকেল নিক্ষেপ করে। মহাসড়কে টহলরত পুলিশের একটি দলের বিষয়টি নজরে আসে। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করলে গুলি ছোড়ে। পাল্টা জবাবে পুলিশও গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতদলের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। বাকি সদস্যরা একটি প্রাইভেটকারযোগে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।