মঙ্গলবার (২৯ মে) কেরানীগঞ্জ হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘সারাদেশের মতো কেরানীগঞ্জেও মাদকবিরোধী অভিযান চলবে। কাজেই যারা এ ব্যবসার সঙ্গে জড়িত আছো তারা আগে থেকেই সাবধান হয়ে যাও। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা কোনওভাবেই রেহাই পাবে না।’
জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং যথাসময়েই নির্বাচন হবে। শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে। কাজেই নির্বাচন নিয়ে সংলাপের কোনও প্রয়োজন নেই।
খাদ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কী পারবে না সেটা আদালতের বিষয়। সেখানে আমাদের কোনও হাত নেই। আমরা আদালতের সিদ্ধান্তই মেনে নেব।’
তিনি বলেন, এ সরকারের আমলে দেশের যোগাযোগ ব্যবস্থার অভুতপূর্ব উন্নয়নসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। অতীতের কোনও সরকার এত উন্নয়নমূলক কাজ করে নাই। এ সরকারের আমলে দেশের উৎপাদন বেড়েছে। মানুষের আয় রোজগার বেড়েছে। গড় আয়ু বেড়েছে। আর কমেছে মাতৃ-মৃত্যুর হার। যে কারণে বিশ্বের ১০জন নেতার মধ্যে শেখ হাসিনা একজন এবং ৫জন সৎ প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা তৃতীয়।
আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী আবু সিদ্দিক, হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ ।