গাজীপুরে দেয়াল চাপায় দুইজন নিহত

দেওয়াল চাপা দুই জন নিহত




গাজীপুর মহানগরের সাইনবোর্ড এলাকায় হাসমত আলী মৃধার নির্মাণাধীন দেয়াল চাপা পড়ে দুইজন নিহত ও অপর দুইজন আহত হয়েছে। বুধবার বিকাল ৩টায় এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরশাদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



নিহতরা হলেন, শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মোর্শেদ মিয়ার ছেলে জুয়েল (৩০) ও একই এলাকার হাসমত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩২)। আহতরা হলেন শফিকুল ও নাজমুল।

পুলিশের এস আই আরশাদ জানান, ওই এলাকার হাসমত আলী মৃধার দোতলা বাড়ির সীমানা প্রাচীরের পাশে মাটি ফেলছিলেন শ্রমিকেরা। এ সময় হঠাৎ ওই সীমানা প্রাচীর চার শ্রমিকের ওপর পড়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই জুয়েল ও জাহাঙ্গীর আলম মারা যায়। গুরুতর আহত শফিকুল ও নাজমুলকে টঙ্গীর (বোর্ড বাজার) তায়রুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।