এলাকাবাসী জানানয়, ইউপি সদস্য তাহের ও স্থানীয় ব্যবসায়ী রাজন বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিতেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশের সোনা মিয়া মার্কেটের সামনে রাজনের রাখা একটি প্রাইভেটকার লক্ষ্য করে হামলা চালায় ইউপি সদস্য । একপর্যায়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয় ইউপি সদস্যের লোকজন । এছাড়াও ওই ব্যবসায়ীর দোকান, বাড়ি ও একটি সমবায় সমিতি অফিসেও হামলা চালায় তারা। পরে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির করে তাহের মৃধা । খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আওয়াল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় ব্যবসায়ী রাজন বাদী হয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।’