আটকরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার টেংরিপাড়া এলাকার মুকুল কাজীর মেয়ে রুমা আক্তার (২০), একই উপজেলার ভাদ্রা এলাকার আফছার উদ্দিনের ছেলে আতিকুর রহমান সুমন (৩৪) এবং মানিকগঞ্জের গিলন্ড এলাকার কাজিম মোল্লার ছেলে সোহেল মোল্লা (২২)।
ওসি আমিনুল ইসলাম জানান, রুমা আক্তার স্থানীয় অরুনা বিশ্বাসের বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে অভিযান চালিয়ে রুমা আক্তারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। রুমার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এসময় ৩২০ পিস ইয়াবা ও নগদ ২ লাখ ৩২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।