রবিবার (৩ জুন) বিকালে স্বাধীনতা শিক্ষক পরিষদ গাজীপুর মহানগর শাখার উদ্যোগে টঙ্গী কাদেরিয়া টেক্সটাইলস মিলস আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট নানক বলেন, ‘গাজীপুরে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, এতে কোনও সন্দেহ নেই। সাংগঠনিকভাবে আমরা সবাই এক। তৃণমূল থেকে শীর্ষস্থান পর্যন্ত কারও মধ্যে কোনও ভেদাভেদ নেই।
শিক্ষকদের উদ্দেশে নানক বলেন, ‘শিক্ষকদের সবার দাবি দাওয়া নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা হবে। শিক্ষার কারিগর এই শিক্ষকরা যেন কোনওভাবেই অবহেলিত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।'
এসময় স্বাধীনতা শিক্ষক পরিষদ গাজীপুর মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী , প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু, মোখছেদুর রহমান, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হকসহ স্থানীয় নেতারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।