নিহত আজাদ খাঁ পৌরসভার দক্ষিণ টেপাখোলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে লাশটি দেখার পর পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহতের জামাতা আব্দুর রাজ্জাক বলেন ,‘গত তিন দিন ধরে আমার শ্বশুর নিখোঁজ ছিল। তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করতে গিয়েছিলাম। সোমবার সকালে বিভিন্ন লোকের কাছে শুনে এখানে এসে দেখি আমার শ্বশুরের লাশ পড়ে আছে।’
ওসি জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে বলা যাবে।